Logo
Logo
×

Advertisement

খবর

তুচ্ছ ঘটনার জের

ঈশ্বরগঞ্জে অর্ধশত বাড়িঘরে হামলা, পণ্ড বিয়ের অনুষ্ঠান

Advertisement

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে হামলা চালিয়ে অর্ধশত বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। রোববার উপজেলার উচাখিলা ইউনিয়নের চর-আলগী গ্রামের এ হামলার সময় একটি বিয়ে বাড়ির রান্না করা খাবারও ফেলে দেওয়া হয়েছে।

জানা গেছে, ঈদের পরদিন উচাখিলার বটতলা বালুর ঘাটে ফুসকা খাওয়াকে কেন্দ্র করে মরিচারচর গ্রামের সায়েম ও রবিন চর-আলগী গ্রামের মোনায়েম ও খোকনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিরও ঘটনা ঘটে। মরিচারচরের লোকজন জানতে পেরে শনিবার দুপুরে প্রায় ৪-৫ শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চর-আলগী গ্রামে মহড়া দিয়ে উচাখিলা বাজারে অবস্থান নেয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য লোকজন মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর রোববার, মরিচারচর গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ শতাধিক লোক জড়ো হয়ে চর-আলগী গ্রামে হামলা চালায়।

সরেজমিন দেখা গেছে, ২৫টি বাড়িতে হামলা চালিয়ে প্রায় অর্ধশত ঘরে ভাঙচুর, লুটপাট করা হয়েছে। ওই গ্রামের নাজিম উদ্দিনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে প্যান্ডেল, আসবাবপত্র, রান্না করা খাবার ফেলে দেওয়া হয়েছে। এ খবর পেয়ে বর যাত্রীরা বিয়ে বাড়িতে না আসায় বিয়ের অনুষ্ঠানও পণ্ড হয়ে যায়।

ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ফুসকা খাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগের মতো ঘটনা খুবই ন্যক্কারজনক।

ওসি রবিউল আজম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম