শিক্ষার্থী-শিক্ষকাদের উত্ত্যক্ত
এনসিপি নেতা সাব্বির টিটিসি থেকে বহিষ্কার
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কয়েকজন শিক্ষার্থী-শিক্ষিকাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ায় জাতীয় নাগরিক পাটির (এনসিপি) নেতা আলী আজম সাব্বির খানকে বগুড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হক স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২৪ মে অধ্যক্ষ কক্ষে শিক্ষার্থী ও শিক্ষিকারা সাব্বিরকে জুতাপেটা করেন। টিটিসি ও স্থানীয় সূত্র জানায়, আলী আজম সাব্বির খান এনসিপির শিবগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবগঞ্জ শাখার দায়িত্বশীল পদে ছিলেন। তিনি বগুড়া টিটিসিতে তিন মাসের ড্রাইভিং ও আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) ট্রেডে ভর্তি হন। এরপর বিভিন্ন ট্রেডের অন্তত ২০ জন ছাত্রী ও ছয়জন শিক্ষিকাকে মোবাইল ফোনে উত্ত্যক্ত ও অশালীন প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি প্রতিষ্ঠানের অধ্যক্ষকে জানানো হলে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
এর পরও সাব্বির খান সংশোধন হননি। বরং তিনি শিক্ষার্থী ও শিক্ষিকাদের দলীয় পদের পরিচয়ে হুমকি-ধামকি দেন। এ কারণে ২৪ মে সাব্বির খানকে অধ্যক্ষ কক্ষে ডেকে নিয়ে জুতাপেটা করা হয়। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান সাব্বির। ওইদিন প্রতিষ্ঠান ছুটি হয়ে যাওয়ায় তাকে বহিষ্কার করা সম্ভব হয়নি।
এদিকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাব্বির খানকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে জেলা এনসিপি।
