Logo
Logo
×

Advertisement

খবর

দৌলতপুরে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ

Advertisement

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলায় অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, পিয়ারপুর এলাকার রহমত মণ্ডলের ছেলে ফুরকান কসাই, হাজেদ্দিনের ছেলে মো. এছেম এবং আতর আলী কবিরাজের ছেলে ফিরোজ। রোববার রাতে এ ঘটনা ঘটে। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক এবং সাবেক ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মুনতাজের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জেরেই বিএনপি কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিএনপি কার্যালয়ে মুনতাজের ৮-১০ কর্মী-সমর্থক অবস্থান করছিলেন। তখন সাবেক চেয়ারম্যান জহুরুল হকের সমর্থক বলে পরিচিত ৮-১০ ব্যক্তি বিএনপি অফিস লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে তিনজন আহত হয়।

তবে জহুরুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরাই নিজেদের অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমার ও আমার লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে আমি বা আমার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে জানতে মুনতাজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম