সিলেটে মাদক খাইয়ে ছিন্নমূল শিশুকে ধর্ষণ
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট কদমতলী রেলস্টেশন এলাকার ১২ বছর বয়সি এক ছিন্নমূল ও ভবঘুরে শিশুকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে লোদন (৩৫) নামের এক মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, নির্যাতনের শিকার শিশুটি ছিন্নমূল ও ভবঘুরে। নির্যাতনকারী মাদকসেবী। তিনি আরও জানান, ভিকটিমের মৌখিক অভিযোগ এবং তার পরিবারের এজাহারের ভিত্তিতে অভিযুক্ত লোদনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা যায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে কদমতলী রেলস্টেশন এলাকার বাসিন্দা লোদন শিশুটিকে একা পেয়ে ফুঁসলিয়ে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে শিশুটিকে প্রথমে জোরপূর্বক মাদক খাওয়ানো হয়। পরে তার ওপর নির্যাতন চালানো হয়। ভোররাত ৪টার দিকে টের পেয়ে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে রেল পুলিশ বিষয়টি দক্ষিণ সুরমা থানা পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে সকাল ৬টার দিকে কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে লোদনকে গ্রেফতার করে।
