দর্শনায় বিয়ের প্রলোভনে ধর্ষণ অর্থ আত্মসাৎ
ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি
Advertisement
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিয়ের আশ্বাসে নারী ধর্ষণ, অর্থ আত্মসাৎ এবং পরে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগে দামুড়হুদার দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিরুদ্ধে থানায় জিডি করেছে ভুক্তভোগী নারী। সোমবার রাতে করা জিডিতে উল্লেখ করা হয়, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন রাসেল বিয়ের আশ্বাসে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। গত বছরের ডিসেম্বর মাস থেকে চলতি বছরের ৩০ মে পর্যন্ত বিভিন্ন সময় প্রতারণামূলক পরিস্থিতির সৃষ্টি করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। ভুক্তভোগীর কাছ থেকে রাসেল মোটা অঙ্কের অর্থ গ্রহণ করে এবং বর্তমানে বিভিন্নভাবে ফোনে হুমকি-ধমকি দিয়ে আসছে। অভিযুক্ত রাসেল দর্শনা এলাকার ফুলতলা কেরুজ কোয়ার্টারের বাসিন্দা। অভিযোগের বিষয়ে রিয়েল ইসলাম লিওন রাসেল বলেন, ওই নারীর সঙ্গে পরিচয় আছে। এছাড়া তার সঙ্গে কোনো লেনদেন বা কোনো খারাপ সম্পর্ক নেই। মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) রকিবুজ্জামান বলেন, ওই ছেলের নামে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। আমরা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
