Logo
Logo
×

Advertisement

খবর

বাঁশের চারা নষ্ট

বগুড়ায় চাচাতো ভাইয়ের মারধরে কৃষকের মৃত্যু

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বগুড়ার শেরপুর উপজেলায় বাঁশের কোড়ল (নতুন চারা) নষ্ট করা নিয়ে বিরোধে কৃষক হযরত আলীকে (৫৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে চাচাতো ভাই ও ভাতিজার মারধরে হযরত মারাত্মক আহত হন। রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। হযরত উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। বুধবার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, কৃষক হযরতের লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। জানা যায়, আবদুর রহিমের বাঁশঝাড়ের কোড়ল কে বা কারা ভেঙে ফেলে। এজন্য হযরত আলীকে তারা দায়ী করেন। এ নিয়ে মঙ্গলবার বিকাল হযরতের সঙ্গে রহিম ও তার ছেলে নাইমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পেরেকযুক্ত বাঁশ দিয়ে তারা আঘাত করলে হযরত গুরুতর জখম হন। প্রথমে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হযরত আলী মারা যান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম