মাদকসেবীদের পুলিশে দেওয়ায় ৭ জনকে কুপিয়ে জখম
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার চৌদ্দগ্রামে শাহজাহান মিয়া, ইমাম হোসেন, ওয়াসিম এবং আবু মুসা নামের চার মাদকসেবীকে পুলিশে দেওয়ায় তাদের সহযোগী বাবুর নেতৃত্বে হামলাকারীরা ৭ জনকে কুপিয়ে জখম করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার চার মাদকসেবীকে পুলিশে দেয় এলাকাবাসী। হামলায় আহতরা হলেন-যাত্রাপুর গ্রামের জোনায়েদ হোসেন, কামরুজ্জামান সোহাগ, সাদ্দাম হোসেন, সাইম, সুমন, মামুন ও ইকবাল হোসেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, মাদকসেবীদের পুলিশে দেওয়ায় অন্য মাদকসেবী চক্র এলাকার লোকজনের ওপর হামলা চালায়। এতে যাত্রাপুর গ্রামের ৭ জন আহত হয়েছেন।
