ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ
কোলের ২ সন্তানসহ দুই নারী কারাগারে
Advertisement
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। তার নাম মো. ফোরকান। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
গ্রেফতার নারীরা হলো-উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী লিজা আক্তার, এক বছরের কন্যাশিশু মিম এবং নেয়ামুল কবিরের স্ত্রী শেফালী বেগম ও ৩ বছরের মেয়ে মরিয়ম। শিশুসন্তানসহ তাদের কোর্টে চালান করেছে পুলিশ।
হামলায় আহত পুলিশ সদস্যকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
