হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে হামলা
আহত ১০
Advertisement
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ায় হামলা চালায় বহিরাগতরা। এ সময় স্কুলটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এতে অন্তত ১০ জন আহত হয়। এ সময় অনুষ্ঠানস্থলের বাইরের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের কনসার্টে প্রবেশ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, কনসার্টে প্রবেশাধিকার সংরক্ষিত ছিল। স্কুলটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হলে পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
