রামুতে ছেলের গুলিতে বাবা নিহত
Advertisement
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলকুলা এলাকায় ছেলের গুলিতে মো. আয়াজ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়াজের সঙ্গে ছেলে জোবাইর উদ্দিনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জোবাইর তার বাবাকে গুলি করে।
স্থানীয়রা গুলিবিদ্ধ আয়াজকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রোববার সকাল ৯টার দিকে আয়াজের মৃত্যু হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।
