Logo
Logo
×

Advertisement

খবর

মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে বৃদ্ধা খুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মানিকগঞ্জের হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন হয়েছেন। ভিকটিমের নাম রেজিয়া বেগম (৯৫)। মঙ্গলবার সকালে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম ওই গ্রামের মৃত সোবহান মিয়ার স্ত্রী। ঘাতক রোকেয়া বেগম মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের স্ত্রী। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, সকালে মা-মেয়ে একসঙ্গে খাবার খেয়েছেন। পরে মাকে কুপিয়ে হত্যা করে মেয়ে। ঘাতক মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়। মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘরে থাকা একটি বঁটি দিয়ে রোকেয়া তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর ঘাতক পরিবারের সদস্যদের জানায়, তার মা মারা গেছেন। তখন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দেখেন, ঘরের খাটের ওপর রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার লাশ পড়ে আছে। পরে তারা রোকেয়াকে আটক করে।

নিহতের নাতি রাসেল জানান, তার ফুপু হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম