Logo
Logo
×

Advertisement

খবর

বাড়িঘরে হামলা-ভাঙচুর, লাশ নিয়ে সড়ক অবরোধ

আদিতমারীতে ফোন নিয়ে দ্বন্দ্বে মাদ্রাসাছাত্র খুন

Advertisement

Icon

লালমনিরহাট ও কালীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে লিয়াকত আলী লাদেন নামে এক মাদ্রাসাছাত্র ছুরিকাঘাতে মারা গেছে। সোমবার রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। রাতেই অভিযুক্ত ও তার স্বজনদের বাড়িঘরে হামলা, ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে লাশ নিয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও লাদেনের স্বজনরা। লাদেন সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল ইসলাম আশরাফের ছেলে।

সূত্র জানায়, রাতে সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছোট ছেলে রাব্বির সঙ্গে মোবাইল ফোন নিয়ে লাদেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাদেন রাব্বিকে চড়-থাপ্পর দেয়। স্থানীয়দের অভিযোগ, এরই জেরে পরবর্তীতে লাদেন বিদ্যালয় মাঠে একা বসে থাকার সুযোগে রাব্বির বড় ভাই রকি পেছন থেকে এসে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইমরুল হাসান জানান, হাসপাতালে আসার আগেই রক্তক্ষরণে কিশোর লাদেনের মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ প্রতিবেশীরা অভিযুক্ত রকি ও তার স্বজনদের ৭টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। পরে আদিতমারী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে মঙ্গলবার বিকালে লাদেনের লাশ নিয়ে বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে কয়েকশ যানবাহন আটকা পড়ে।

আদিতমারী থানার ওসি নাজমুল হক জানান, হত্যার ঘটনায় মঙ্গলবার রকিকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামে মামলা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম