পুলিশকে পুড়িয়ে হত্যা করেছি বলা মাহদী থানায় আশ্রয় চাইলেন
Advertisement
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি’ বলে থানার ওসিকে হুমকি দেওয়া হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী হাসান এবার থানায় আশ্রয় নিলেন। হুমকি দেওয়ার মাত্র ৫ মাসের মাথায় তিনি নিজেকে বাঁচাতে সদর মডেল থানায় পুলিশের আশ্রয় নিয়েছেন। বুধবার বেলা আড়াইটার দিকে চলন্ত রিকশায় বসে নিজের ফেসবুক পেজে একটি লাইভ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, ছাত্রদলকর্মীরা তার ওপর হামলা চালাতে আসছেন। কিন্তু ভিডিওতে কাউকে তার ওপর হামলা করতে বা তার পেছনে ছুটতে দেখা যায়নি। পরে তিনি থানা কম্পাউন্ডে ঢুকে পুলিশের কাছে সাহায্যের আকুতি জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, হামলার অভিযোগসংক্রান্ত ভিডিওতে আমরা ছাত্রদলের কাউকে দেখতে পাইনি এবং তিনি কাউকে সুনির্দিষ্টভাবে দেখাতেও পারেননি। তবে মাহদী আমাদের কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
ফেসবুক লাইভে মাহদী বলেন, ছাত্রদলের লোকজন আমাকে ধাওয়া দিয়েছে। আমি এখন থানায় আছি। আমার একটা ড্রাইভিং পরীক্ষা ছিল। আগেই জানিয়েছিলাম এখানে আমার নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ আছে। তারপরও পরীক্ষার জন্য এসেছিলাম। আসার সময় রিকশায় ছিলাম। তখন পেছন থেকে আমাকে হামলা করার জন্য ধাওয়া দেওয়া হয়। মোটরসাইকেলে করে তাকে ধাওয়া করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে ভিডিও’র কোথাও তাকে ধাওয়া করছে বলে ফুটেজ দেখাতে পারেননি।
