Logo
Logo
×

Advertisement

খবর

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা

বিএনপি নেতার মামলায় যুবদল নেতা কারাগারে

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লার বুড়িচংয়ে বিএনপি নেতার করা চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উপজেলার বাকশিমুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমেদকে হত্যাচেষ্টা এবং তার কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় ওই যুবদল নেতাকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকালে ওই যুবদল নেতা আদালতে জামিন চাইতে এলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন এনামুল হক সবুজের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, মাটিকাটা নিয়ে বিরোধের জেরে ৮ ফেব্রুয়ারি উপজেলার বাকশিমুল ইউনিয়নের মাশরা এলাকায় বিএনপি নেতা সুলতান আহমেদ ও তার ছেলে শাহরিয়ার হোসেন শুভকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সুলতান আহমেদ ১৫ ফেব্রুয়ারি হত্যাচেষ্টা এবং চাঁদা দাবির অভিযোগে বুড়িচং থানায় মামলা করেন। এতে যুবদলের এনামুল হক সবুজসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়।

ঘটনার দিন একই সময়ে যুবদল নেতা সবুজ ও তার ছোট ভাইকে পালটা হামলার অভিযোগ রয়েছে বিএনপি নেতা সুলতান আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় সুলতানকে মূল আসামি করে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে বুড়িচং থানায় পৃথক মামলা করেন যুবদল নেতা সবুজ।

বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দীন বলেন, উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমেক হাসপাতাল দালালচক্রে জিম্মি সেবাপ্রার্থীরা

দালালচক্রে জিম্মি সেবাপ্রার্থীরা

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

বাজিতপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র

বাজিতপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা বিএনপি নেতার মামলায় যুবদল নেতা কারাগারে

বিএনপি নেতার মামলায় যুবদল নেতা কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম