Logo
Logo
×

Advertisement

খবর

বাজিতপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র

আহত শতাধিক

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ৫ ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে বাজিতপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার বিকালে বাজিতপুর বাজারের এমপি মার্কেটের সামনে কৈলাগ ইউনিয়ন ও পৌরসভার দরিঘাগটিয়া এলাকার দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ এবং ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা।

জানা গেছে, এমপি মার্কেটের সামনে একটি মোবাইল ফোনের দোকানে দরিঘাগটিয়া এলাকার কালাম ও কৈলাগ এলাকার জিদানের মধ্যে তুচ্ছ বিষয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুগ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে পুরো বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, বিভিন্ন দিক থেকে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষ চলতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে পুলিশকে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমেক হাসপাতাল দালালচক্রে জিম্মি সেবাপ্রার্থীরা

দালালচক্রে জিম্মি সেবাপ্রার্থীরা

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

বাজিতপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র

বাজিতপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা বিএনপি নেতার মামলায় যুবদল নেতা কারাগারে

বিএনপি নেতার মামলায় যুবদল নেতা কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম