মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ১২ নম্বরের ই-ব্লকের ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-আব্দুল্লাহ (২৫) ও হৃদয় ওরফে গণ্ডার (২৩)। স্থানীয় একাধিক ব্যক্তি এসব তথ্য নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি প্রাইভেটকারে করে কয়েকজন লোক এসে ৬ নম্বর রোডের মুখে থামায়। কয়েক সেকেন্ডের মধ্যে গুলির শব্দ শোনা যায়। পরে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যেতে দেখা যায়। জানা যায়, আব্দুল্লাহ ও হৃদয় ওরফে গণ্ডার গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানান, একটি প্রাইভেটকারে ৪-৫ জন এসে ৬ নম্বর রোডের মুখে থামে। কিছু বুঝে উঠার আগেই গুলির শব্দ শুনতে পাই। সকালে শুনি, বায়তুল আযমত জামে মসজিদ ও ৬ নম্বর রোডে দুজন গুলিবিদ্ধ হয়েছে। কে বা কারা গুলি করেছে সেটি জানা যায়নি। এছাড়া ঘটনাস্থলে গুলির কোনো আলামত পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবী এলাকায় রুবেল নামের এক মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার করে আসছে। আহতরা তার সঙ্গে মিলেই এলাকায় নানা ধরনের অপকর্মে জড়িত। কোনো বিরোধ থেকে গুলির ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। পল্লবী থানার এসআই আনোয়ার হোসেন বলেন, প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।
