Logo
Logo
×

Advertisement

খবর

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ভিডিও ভাইরাল

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নেত্রকোনায় পেট্রোল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে শহরের মগরা নদীর মোক্তারপাড়া সেতুর দক্ষিণ পাশে জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ২৫ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন দিয়ে স্মৃতিস্তম্ভে আগুন লাগানো হয়েছে। এটি স্টিলের তৈরি হওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, ঘটনার ভিডিওটি পুলিশ পর্যালোচনা করছে। জড়িতদের শনাক্তে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলছে। আগুন লাগানোর পর তিন যুবককে এর মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এ সময় ভিডিওতে উপস্থিত কয়েকজনকে- ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-এমন স্লোগান দিতে শোনা যায়। বুধবার সকালে গিয়ে স্মৃতিস্তম্ভে আগুনের পোড়া দাগের চিহ্ন দেখা যায়। এ বিষয়ে এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম