বরিশালে নিখোঁজ অটোরিকশাচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালে নিখোঁজের দুদিন পর নাজমুল হোসেন (২৫) নামে এক অটোরিকশাচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার নগরীর কালিজিরা এলাকায় কালিজিরা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নাজমুল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার বাসিন্দা আব্দুল রশিদ মোল্লার ছেলে।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
জানা যায়, শনিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নাজমুল। রোববার নিহতের বাবা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার কালিজিরা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা বরিশাল কোতোয়ালি মডেল থানায় খবর পাঠান।
