Logo
Logo
×

Advertisement

খবর

ধারের টাকা পরিশোধ করতে না পারায় জামায়ত নেতা খুন

কালুখালীতে গ্রেফতার তিন, একজনের স্বীকারোক্তি

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালুখালীতে জামায়াত নেতা মো. আসাদুল ইসলাম (২৪) হত্যায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত মোটর সাইকেল, রক্তমাখা হেলমেট উদ্ধার করা হয়েছে। ধারের টাকা পরিশোধ করতে না পারায় ওই নেতাকে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে এক আসামি। মঙ্গলবার রাতে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন কালুখালী থানার ওসি মো. মোস্তফা কামাল। গ্রেফতাররা হলো, কালুখালীর মদাপুর ইউনিয়নের মিজান শেখ, পশ্চিম রতনদিয়া ইউনিয়নের মো: আনোয়ার মণ্ডল ও সূর্য্যদিয়া গ্রামের আব্দুল করিম মোল্লা। পুলিশ জানিয়েছে, মদাপুর ইউনিয়ন জামায়াতের ৬ নং ওয়ার্ডের বায়তুলমাল সম্পাদক আসাদুল ইসলাম মো. মিজান শেখের কাছ থেকে ৬৮ হাজার টাকা ধার নেন। ওই টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় পূর্ব থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো, এর পরিপ্রেক্ষিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিজানসহ আরো দুইজন সহযোগীদের সাথে মিলে আসাদুলকে হত্যা করে লাশে আগুন ধরিয়ে দেয়। ওসি মো: মোস্তফা কামাল বলেন, নিহত আসাদুল ইসলাম হত্যায় মো. মিজান শেখ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, গত রোববার বিকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন আসাদুল ইসলাম। পরে রাতে তিনি সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে মুঠোফোনে জরুরি ৫ হাজার টাকা লাগবে বলে জানান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ওই জামায়াত নেতার লাশটি দেখতে পান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম