Logo
Logo
×

Advertisement

খবর

চকরিয়ায় শিশুকে বলাৎকারের পর হত্যা, আটক ৩

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৭ বছর বয়সি এক ছেলেকে বলাৎকারের পর হত্যা করার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার পরদিন মঙ্গলবার উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ডোবা থেকে তার লাশ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহত শিশু ওয়াহিদুল ইসলাম মাইজপাড়া গ্রামের তৌহিদুল ইসলাম লিটনের ছেলে। আর আটকরা হলো-একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মানিক ওরফে কাবিলা, আবদুল আজিজের ছেলে তারেক ও আরমান।

সোমবার সন্ধ্যা থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরদিন সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মাসুদ জানান, শিশুটির মলদ্বারে আঘাতের চিহ্ন রয়েছে। বলাৎকারের পর তিনজন মিলে শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পুলিশের কাছে আটকরা অপরাধের কথা স্বীকার করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পূর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হারুনুর রশিদ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম