Logo
Logo
×

Advertisement

খবর

ধর্ষণ ধামাচাপা দিতে দেড় মাস পর প্রবাসীর স্ত্রীকে হত্যা

অভিযুক্ত শ্বশুর ও যুবদল নেতা

Advertisement

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাঙ্গলকোটে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর ও এক যুবদল নেতার বিরুদ্ধে। শনিবার ভোরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের তুগুরিয়া-নোয়াপাড়া গ্রাম থেকে ভুক্তভোগীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, ভুক্তভোগী দীর্ঘদিন তার শ্বশুর জয়নাল আবেদীন, স্থানীয় যুবদল নেতা তোফায়েল আহমেদসহ স্বামীর পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। পাশাপাশি তাকে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ করতেও বাধা দেওয়া হতো বলে দাবি করেন স্বজনরা।

নিহতের বড় ভাই জানান, প্রায় দেড় মাস আগে তার বোনকে শ্বশুর জয়নাল ও যুবদল নেতা তোফায়েল ধর্ষণ করেছেন বলে জানতে পারেন। ওই ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগীকে ঘরবন্দি করে রাখা হয়। এতে ভুক্তভোগী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। শনিবার ভোরে পরিবারের সদস্যদের ফোন করে ভুক্তভোগীর মৃত্যুর খবর জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা মৃত্যুর বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে। তিনি দাবি করেন, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তার বোনকে পরিকল্পিতভাবে নির্যাতনে হত্যা করা হয়েছে। এদিকে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম জানান, ওই নারীকে ধর্ষণের বিষয়টি তিনি শুনেছেন। তবে বিএনপি বা যুবদলে তোফায়েল আহমদের কোনো পদ নেই বলে তিনি জানান।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে নিহতের পরিবার হত্যার অভিযোগ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম