কসবায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৪
Advertisement
কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কসবায় বিএনপির দুপক্ষের পালটাপালটি কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা শেষ হওয়ার পর সংঘর্ষে জড়িয়েছে। উপজেলার কুটি বাজারে শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুপক্ষের এ মারামারিতে সবুজ, সৌরভ, আব্দুল কালাম, রামিম খান টিটু নামে চারজন আহত হয়েছেন। কসবা-আখাউড়া আসনের সংসদ-সদস্য মুশফিকুর রহমানের সমর্থকরা এবং কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহীনের সমর্থকরা একই স্থানে, একই সময়ে পালটাপালটি সংবর্ধনা ও আনন্দ মিছিলের ডাক দেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেন। শুক্রবার রাত ৮টার দিকে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে কুটি বাজারে সংঘর্ষে জড়ায়।
