Logo
Logo
×

Advertisement

খবর

পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলিবর্ষণ

চট্টগ্রামে ‘অস্ত্রধারীদের শনাক্তের কাছাকাছি পুলিশ’

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামে কালুরঘাট বিসিক শিল্প এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণের ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে অস্ত্রধারীদের শনাক্তের খুব কাছাকাছি পৌঁছেছে বলে দাবি তাদের। রোববার পাঁচ সন্ত্রাসীর প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ ও আতঙ্ক ছড়ানোর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে থানা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। পুলিশ জানায়, সোর্সের মাধ্যমে ও তথ্যপ্রযুক্তির সাহায্যে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের একাধিক ভিডিও ফুটেজ ইতোমধ্যে সংগ্রহ করেছে তারা।

শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ে একদল সশস্ত্র যুবক। এ সময় শিল্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের ফুটেজে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক পোশাক কারখানার সামনে থেকে এগিয়ে এসে প্যান্টের পেছনের পকেট থেকে পিস্তল বের করেন। এরপর কারখানার দিকে তাক করে গুলি ছোড়েন। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময়ও তাকে পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায়।

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের শনাক্তের কাছাকাছি পৌঁছেছেন তারা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম