তিতাসে তুচ্ছ ঘটনায় মামা-ভাগনে সংঘর্ষ আহত ১০
Advertisement
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার তিতাস উপজেলায় তুচ্ছ ঘটনায় মামা-ভাগনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তঃসত্ত্বা নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ভাগনেপক্ষের আহতরা হলেন-সুমন সরকার, সাইফুল সরকার, অন্তঃসত্ত্বা মমতাজ বেগম। মামাপক্ষের আহতরা হলেন-শামিম ভূইয়া, ইয়াছিন, শিউলি আক্তার, নুর মোহাম্মদ, মানিক ও আলম ভূইয়া।
আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ৭ জনকে ঢাকায় পাঠানো হয়। তারা হলেন-ভাগনেপক্ষের সাইফুল সরকার ও মমতাজ বেগম, আর মামাপক্ষের শিউলি আক্তার, নুর মোহাম্মদ, মানিক ও আলম ভূইয়া।
পুলিশ জানায়, উলুকান্দি গ্রামের হারুন নামের এক ব্যক্তি নাকি বলেছে, চকের বাড়ির (ভাগিনাদের বাড়ির) সব পোলাপান গাঁজা ও ইয়াবা সেবন করে। এই কথার জেরে শনিবার রাতে একদফা ঝগড়া হয়। পড়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে উভয়কে আশ্বস্ত করেন।
কিন্তু রোববার রাতে হারুনের পক্ষ নিয়ে মামা শামিম, মানিক, আলম, নুর মোহাম্মদ ও ইয়াছিন সংঘবদ্ধ হয়ে ভাগনে সুমন ও সাইফুলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
