বদরগঞ্জে চোখ উপড়ানো লাশ উদ্ধার
Advertisement
রংপুর ব্যুরো
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের বদরগঞ্জে জাহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ হালাবটতল এলাকায় ধানখেতের পাশ থেকে চোখ উপড়ে ফেলা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশের চেহারা বিকৃত করতেই চোখ উপড়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত জাহিদুল বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাগড়াবন্ধ পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
