Logo
Logo
×

Advertisement

খবর

চাঁদাবাজি ও হামলার প্রতিবাদ

গুলিস্তানে ব্যবসায়ীদের বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজদের হামলার প্রতিবাদে ‘চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি’র উদ্যোগে রোববার সকালে বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা অংশ নেন।

কমিটির সভাপতি শ্রমিক নেতা আব্দুস সালামের সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, মাওলানা শরিফুল ইসলাম, শাহীন আহমেদ খান, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

আব্দুস সালাম বলেন, আমরা কোনো সন্ত্রাস-চাঁদাবাজ দেখতে চাই না। কোনো দল যদি সন্ত্রাস, চাঁদাবাজকে আশ্রয়-প্রশয় দেয় তবে তাদের পরিণতি হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই। গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সন্ত্রাস-চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না উল্লেখ করে এই শ্রমিক নেতা বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজ যদি কোনো দলীয় পরিচয় বহন করে, তবে দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধী হিসাবে বিবেচনা করে আইনের আওতায় নিতে হবে।

বক্তারা বলেন, দখলবাজ, চাঁদাবাজদের অত্যাচারে গুলিস্তানের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে শনিবার বিকালে মিছিলের আয়োজন করেছিল। মিছিল শুরুর প্রস্তুতিকালে সন্ত্রাসীরা হামলা চালায়। ওই হামলায় আহত কবির হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী হাসপাতালে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রোববার সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়-গুলিস্তান জিরো পয়েন্ট-ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম দক্ষিণ গেট হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এসে শেষ হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম