Logo
Logo
×

Advertisement

খবর

ময়মনসিংহে রুবেল হত্যা

খুনের দায় স্বীকার চার আসামির

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নগরীর রামকৃষ্ণ রোড ছত্রিশবাড়ী এলাকায় রাজিব আহম্মেদ ওরফে রুবেল খুনের ঘটনায় জড়িত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার পর রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো রুবেলের বাড়ির মালিক পারুল আক্তারের ছেলে রহমত, জনি, রকি ও ইমরাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের দায় স্বীকার করেছে।

সোমবার প্রেস ব্রিফিংয়ে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রুবেল বখাটে, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তার নামে থানায় মাদকবিষয়ক মামলাও রয়েছে। সে বাসা ভাড়া নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা ও নানা অসামাজিক কাজ করত। পারুল তাকে বাসা ছেড়ে দিতে বললে সে ক্ষিপ্ত হয়। ঘটনার দিন সকালে রুবেল পারুলদের বাসায় গিয়ে তাকে গালাগাল ও শ্লীলতাহানি করে, এমন অভিযোগ উঠেছিল। এ সময় জনি ঘরে ছিল। জনি এ ঘটনা অন্য ভাইদের বললে সবাই ক্ষিপ্ত হয়ে খুনের ঘটনা ঘটনায়। পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ মেলেনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করে বলতে পারবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম