Logo
Logo
×

Advertisement

খবর

তাবিজ দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা গ্রেফতার

Advertisement

Icon

মির্জাগঞ্জ দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার কথা বলে নিজ বসত ঘরে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার জামায়াত নেতা হলেন মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব। তিনি উপজেলার মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং ওই গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে। পেশায় পল্লী চিকিৎসক মোস্তাফিজের বাড়ির পাশেই নিজের ওষুধের দোকান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহসিন হাওলাদার। ভুক্তভোগী নারীর অভিযোগ, তার ভাইয়ের ছেলেকে তাবিজ দেওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যার পর মোস্তাফিজ তাকে নিজের ফাঁকা ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী ও ৯ বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। প্রায় এক বছর আগে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে মোস্তাফিজের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে পারিবারিক বিভিন্ন সমস্যাজনিত কারণে তিনি প্রায়ই ওই চিকিৎসকের কাছে যেতেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে জামায়াত নেতা মোস্তাফিজ তার স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। এরপর সন্ধ্যার দিকে ওই নারীকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। তারা প্রায় ঘণ্টা দুয়েক ঘরের ভেতরে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী দুজনকে একটি কক্ষে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলাম জানান, বিষয়টি এখনো কেউ জানায়নি। তবে দলীয় ফোরামে খোঁজ নেওয়া হবে। অভিযোগের সত্যতা মিললে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ষণচেষ্টার মামলা ও অভিযুক্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দাঁড়ানো যাত্রীদের লরি চাপা, ঝরল ৫ প্রাণ

দাঁড়ানো যাত্রীদের লরি চাপা, ঝরল ৫ প্রাণ

৬ দফা দাবি পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোরে অবরোধ

পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোরে অবরোধ

চর দখল নিয়ে বিরোধ পদ্মায় দুই বাহিনীর শতাধিক রাউন্ড গুলি

পদ্মায় দুই বাহিনীর শতাধিক রাউন্ড গুলি

পীরগঞ্জে ধর্ম অবমাননা ও হামলায় দুই মামলা গ্রেফতার ২

পীরগঞ্জে ধর্ম অবমাননা ও হামলায় দুই মামলা গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম