Logo
Logo
×

Advertisement

খবর

পীরগঞ্জে ধর্ম অবমাননা ও হামলায় দুই মামলা গ্রেফতার ২

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সোমবার রাতে দুটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২ ব্যক্তিকে। এ ঘটনায় রাতভর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। এর কিছুদিন আগে ঢাকায় অবস্থনরত দোকান কর্মচারী সৌরভ চন্দ্র মহন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন শরিফ নিয়ে গালিগালাজ করে ব্যঙ্গ ভিডিও পোস্ট করে। সে উপজেলার সদর ইউনিয়নের চক কমির গ্রামের বিশু চন্দ্র মহন্তের ছেলে। এ ঘটনার পর সে ঢাকা থেকে দুই দিন আগে বাড়ি আসে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে সোমবার বিকাল থেকে সন্ধ্যার সময় বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা নিয়ে সৌরভের বাবা বিশু চন্দ্র মহন্ত ও কাকা জগদীশ চন্দ্র মহন্তের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ৩টি ঘর ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা বাড়ির সব মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা।

এ ঘটনার পরে রাতেই ডিবি পুলিশ অভিযান চালিয়ে ধর্ম অবমাননার অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্তকে ও হামলা-ভাঙচুরের মামলায় শফিকুল ইসলাম আরিফকে গ্রেফতার করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ‘পৃথক দুটি মামলার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে। গ্রেফতার ২ জনকে আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দাঁড়ানো যাত্রীদের লরি চাপা, ঝরল ৫ প্রাণ

দাঁড়ানো যাত্রীদের লরি চাপা, ঝরল ৫ প্রাণ

৬ দফা দাবি পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোরে অবরোধ

পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোরে অবরোধ

চর দখল নিয়ে বিরোধ পদ্মায় দুই বাহিনীর শতাধিক রাউন্ড গুলি

পদ্মায় দুই বাহিনীর শতাধিক রাউন্ড গুলি

পীরগঞ্জে ধর্ম অবমাননা ও হামলায় দুই মামলা গ্রেফতার ২

পীরগঞ্জে ধর্ম অবমাননা ও হামলায় দুই মামলা গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম