Logo
Logo
×

Advertisement

খবর

চর দখল নিয়ে বিরোধ

পদ্মায় দুই বাহিনীর শতাধিক রাউন্ড গুলি

Advertisement

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চরের দখল নিয়ে পদ্মায় সন্ত্রাসী কাকন বাহিনী ও কালু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে শুরু হওয়া বন্দুকযুদ্ধে উভয়পক্ষ শতাধিক রাউন্ড গুলির ছুড়েছে। এতে হতাহতের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, পদ্মার কুষ্টিয়া অংশে পদ্মা-গড়াইয়ের মোহনায় কাকন বাহিনী এবং পাবনার ঈশ্বরদীর ডিগ্রির চরের কলাবাগানে কালু বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। কালু বাহিনীর দখলে থাকা পদ্মা-গড়াই মোহনা দখল নিতে কাকন বাহিনী মরিয়া হয়ে উঠেছে। দুপুরের দিকে একটি ট্রলারে এসে কাকন বাহিনীর সদস্যরা ডিগ্রির চর লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় ৩০ থেকে ৩৫ জন কৃষক মাঠে কাজ করছিলেন। এরপর কালু বাহিনীর সদস্যরা পালটা গুলিবর্ষণ শুরু করে। বিকাল ৪টার দিকে কাকন বাহিনীর সদস্যরা আরও দুটি ট্রলারে অস্ত্র ও লোকজন নিয়ে আসে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে। নৌকার মাঝি নয়ন জানান, কাকন বাহিনী প্রথমে একটি ট্রলারে লোকজন নিয়ে এসে গোলাগুলি শুরু করে। ৪টার দিকে তাদের বহরে আরও দুটি নৌকা যোগ দেয়। কিছুক্ষণ পরপরই গুলি হচ্ছে। এ পর্যন্ত দেড় শতাধিক গুলি হয়েছে। নদী তীরবর্তী অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাজশাহী নৌপুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, গোলাগুলির খবর পেয়ে নৌপুলিশ সদস্যদের পাঠিয়েছি। তাদের সঙ্গে ঈশ্বরদী থানার টিমও রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দাঁড়ানো যাত্রীদের লরি চাপা, ঝরল ৫ প্রাণ

দাঁড়ানো যাত্রীদের লরি চাপা, ঝরল ৫ প্রাণ

৬ দফা দাবি পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোরে অবরোধ

পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোরে অবরোধ

চর দখল নিয়ে বিরোধ পদ্মায় দুই বাহিনীর শতাধিক রাউন্ড গুলি

পদ্মায় দুই বাহিনীর শতাধিক রাউন্ড গুলি

পীরগঞ্জে ধর্ম অবমাননা ও হামলায় দুই মামলা গ্রেফতার ২

পীরগঞ্জে ধর্ম অবমাননা ও হামলায় দুই মামলা গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম