Logo
Logo
×

Advertisement

খবর

জাবিতে র‌্যাগিং

পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী বহিষ্কার

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ২০ জুলাই রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৫তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৫-২৬) কিছু শিক্ষার্থীকে একই বিভাগের ৫৪তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) কয়েকজন শিক্ষার্থী মানসিক নির্যাতন, শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিকভাবে আঘাতের চেষ্টা করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ অনুযায়ী অভিযুক্ত আট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-ফজলে হাসান ফাহাদ, আল-আমিন হোসাইন, জাহিদ হাসান, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান খান আকিব, মো. মাহমুদ আমিন সিয়াম, মোস্তাফিজুর রহমান ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল। তারা সবাই পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত-পরবর্তী প্রশাসনিক কার্যক্রমও চলমান থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম