Logo
Logo
×

Advertisement

খবর

জামায়াত নেতার ভিডিও ভাইরাল

ফোনে শুনে দ্বিতীয় বিয়ের কাবিননামা বানান কাজী

শ্যামনগর-মোংলায় বিক্ষোভ, নজরুলের কুশপুত্তলিকা দাহ * হত্যাচেষ্টার অভিযোগ গাড়িচালক ওবায়দুরের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজী নজরুলের ফাঁস হওয়া একাধিক ভিডিও এবং তার দাবি করা দ্বিতীয় বিয়ের ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিয়ের কাবিননামা, নিবন্ধন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট তথ্য নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিয়ে কোথায়, কীভাবে সম্পন্ন হয়েছে তা কাজী নিজেই জানেন না বলে জানিয়েছেন। ফোনে তথ্য শুনে তিনি কাবিননামা তৈরি করেন।

নজরুল দাবি করেছিলেন-১৭ জুন তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। কিন্তু কাবিননামা নিবন্ধনকারী কাজী বিএএম বাকী বিল্লাহ কিছুই জানেন না বলে জানিয়েছেন। কাজী বলেন, সোমবার গভীর রাতে তার সঙ্গে যোগাযোগ করে জানানো হয়, ঢাকায় বিয়ে সম্পন্ন হয়েছে। কাবিননামা নিবন্ধনের দায়িত্ব তাকে নিতে হবে। পরে ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতেই তিনি কাবিননামা প্রস্তুত করেন।

কাজী জানান, কনের বাবা ফোনে সম্মতি জানান। পরদিন সকালে কনে ও তার অভিভাবক কার্যালয়ে এসে কাবিননামায় সই করেন। তিনি দাবি করেন, ‘১৭ জুন বিয়ের তারিখ হিসাবে উল্লেখ করার নির্দেশনাও তাকে ফোনেই দেওয়া হয়েছিল।’ তবে কাজীর বক্তব্যেও অসঙ্গতি ধরা পড়ে। একপর্যায়ে ‘আমাদের কেন বিপদে ফেলছেন’ বলে তিনি ফোন কেটে দেন।

বিশ্বাস করেন আজই প্রথম : সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে নজরুল ও ওই তরুণীকে কয়েকজন ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করছেন। তাদের প্রশ্ন ছিল, জামায়াত নেতা হয়ে এই কাজ কীভাবে করলেন? অন্যায় করেছেন কিনা? জবাবে নজরুল মাথা নেড়ে বলেন, ‘বিশ্বাস করেন, আজই প্রথম।’

শ্যামনগর ও মোংলায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ : শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, গতকাল শ্যামনগরে নজরুলের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তার সংসদ-সদস্য পদ বাতিলের দাবি তোলা হয়। পাশাপাশি শ্যামনগরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সকালে উপজেলা সদরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে শ্যামনগর প্রেস ক্লাবের সামনে ওই জামায়াত নেতার কুশপুত্তলিকা পোড়ানো হয়। দুপুরে স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, সচেতন নাগরিক সমাজের আয়োজনে বাগেরহাটের মোংলা পৌর মার্কেট চত্বরে নজরুলের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, জামায়াত একাত্তরে কী করেছিল তারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। মানববন্ধন শেষে কুশপুত্তলিকায় জুতাপেটা, থুতু নিক্ষেপ করে তা পোড়ানো হয়।

গাড়িচালকের আরও অভিযোগ, জীবনের নিরাপত্তা দাবি : নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার নির্দেশদাতা হওয়া, দুর্নীতি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন তার সাবেক গাড়িচালক ওবায়দুর রহমান। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনে তিনি এসব অভিযোগ করেন। সোমবার করা আবেদনে ওবায়দুর রহমান দাবি করেন-নজরুল একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ড করেছেন। এসবের ফুটেজ তার কাছে আছে। এছাড়া তিনি নজরুলের জমি দখল, বালুমহাল দখল, ঘুস গ্রহণসহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রত্যক্ষ সাক্ষী।

আবেদনে উল্লেখ করা হয়, ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীর আলীনগর এলাকায় রোজ গার্ডেন টাওয়ার-২-এর ডি-২ নম্বর ফ্ল্যাটে অবস্থানকালে তাকে (চালক) হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। আমিন (দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই), মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ লাঠিসোঁটা নিয়ে ওই হামলা চালায়। হামলার নির্দেশদাতা নজরুল। চালক আত্মগোপনে রয়েছেন। হামলাকারীদের কাছ থেকে নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম