Logo
Logo
×

Advertisement

খবর

পাংশায় সাংবাদিকের ওপর হামলা

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় ছাত্র প্রতিনিধিসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকের নাম মো. আকাশ মাহমুদ। তিনি কালের কণ্ঠের রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার এবং নিউজ পোর্টাল এনপিবির রাজবাড়ী জেলা প্রতিনিধি।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আকাশের সঙ্গে কথা বলেছি। তিনি সুস্থ হয়ে থানায় অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশ জানান, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে ইজিবাইকচালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। শনিবার বিকালে ছাত্র প্রতিনিধিরা এ বিষয়ে মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইকচালকদের সঙ্গে কথা বলতে গেলে তারা ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা করে। আহত ছাত্র প্রতিনিধি সাগর শিকদার বলেন, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে মৈশালা-লাঙ্গলবাধ সড়কের ইজিবাইকচালকদের চক্রের দুর্ব্যবহারের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম