Logo
Logo
×

Advertisement

খবর

পটিয়ায় ফাঁকা গুলি ছুড়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

Advertisement

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামের পটিয়ায় ফিল্মি স্টাইলে ফাঁকা গুলি ছুড়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। শনিবার ভোরে পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী গ্রামের আলী আব্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও ৩০ থেকে ৩৫ হাজার টাকা লুট করে। ওই ঘটনায় সন্ধ্যায় পটিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

প্রবাসীর ছেলে মোহাম্মদ আসিফ জানান, ভোররাতে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মাথায় অস্ত্র ঠেকিয়ে একটি কক্ষে নিয়ে যায়। পরে আলমারি ভেঙে ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্ণালংকার লুট করে। ডাকাতি শেষে তারা একটি মাইক্রোবাসে পালিয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তখন ডাকাত দলকে ধাওয়া দিলে তারা ফাঁকা গুলি ছোড়ে।

স্থানীয় যুবদল নেতা গাজী মনির জানান, ডাকাতির শিকার বাড়িটি দুবাই প্রবাসী আলী আব্বাসের। ডাকাত দল এক ধরনের পাউডার ব্যবহার করে তালা খুলে ঘরে ঢুকেছিল। পাশের বাড়ি থেকে মসজিদের মুয়াজ্জিন মন্টু ফজরের আজান দিতে বের হয়ে ডাকাত দলের সামনে পড়েছিলেন। ডাকাতরা তাকেও আটকে রেখেছিল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এয়াকুবদন্ডী গ্রামে ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম