কুমিল্লায় চর দখল নিয়ে টেঁটাযুদ্ধ নিহত ১
Advertisement
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার তিতাস উপজেলায় চর দখল কেন্দ্র করে মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধ হয়েছে। এ সময় এক নারী গলায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। নিহত কোহিনুর চরবিনোদপুরের মো. কাবিল মিয়ার স্ত্রী। ঘটনাটি ঘটেছে রোববার বিকাল সাড়ে ৫টায় তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামে।
পুলিশ জানায়, মেঘনা উপজেলার চরবিনোদপুর ও আলীপুর গ্রামবাসী দেশীয় নিয়ে নৌকায় তিতাসের নতুন ভাটেরারচর গ্রামে ঢুকে লুটপাট ও ভাঙচুর চালায়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে এক নারী গলায় টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।
খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
