বরিশালে প্রবাসীর বাড়িতে ছাত্রদল নেতার দেওয়াল
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়ির চলাচলের পথে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযোগ, জোরপূর্বক জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।। এ ঘটনায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাগরদী এলাকার আমেরিকা প্রবাসী নেছার আহম্মেদ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করেছেন ভুক্তভোগী।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, অভিযুক্তরা বরিশালের বিএনপির এক প্রভাবশালী নেতার অনুসারী। অভিযুক্ত মো. আসাদ ও রাকিবের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।
ভুক্তভোগীর অভিযোগ, নগরীর সাগরদী এলাকায় তার মালিকানায় প্রায় ৪৫ দশমিক ২৮ শতাংশ জমি রয়েছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন এবং বিভিন্ন সময়ে তার কাছে অর্থ দাবি করেছেন।
অভিযোগ, ২৬ জুলাই ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদলের পদপ্রত্যাশী মো. আসাদ হাওলাদার, জামান, রাকিবসহ ৩০/৪০ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ নেছারের সম্পত্তি দখল করে বাড়ির প্রবেশপথ, চলাচলের রাস্তা এবং গেটের সামনে ও পেছনে পাকা দেওয়াল নির্মাণ করেন। নির্মাণকাজে বাধা দিলে অভিযুক্তরা নেছারকে মারধর করেন। তারা অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করেন। পাশের বাড়িতে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন তিনি। অভিযুক্তরা তাকে হুমকি দেন-পুনরায় এ বাড়িতে গেলে হত্যা করে লাশ গুম করা হবে।
