Logo
Logo
×

Advertisement

খবর

নাফ নদীতে বয়া স্থাপনের দাবি

তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বঙ্গোপসাগরসংলগ্ন এলাকা থেকে তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মি। শনিবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীতে এ ঘটনা ঘটে। একদিন পেরিয়ে গেলেও তাদের ফেরত দেওয়া হয়নি।

অপহৃত জেলেরা হলেন-টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেড়ু মিয়ার ছেলে জসিম উদ্দিন, মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল ও আইয়ুবের ছেলে হারুন। শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, নাফ নদীর মোহনায় জেলেরা মাছ ধরছিলেন। এমন সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে ট্রলারসহ তিন জেলেকে ধরে নিয়ে গেছে। নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নাফ নদীর জলসীমায় বয়া বা জলসীমানা চিহ্ন বসানোর দাবি জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম