Logo
Logo
×

Advertisement

খবর

ছাত্রদল নেতার মৃত্যু

রংপুরে চার পুলিশ সদস্য প্রত্যাহার

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রংপুরের পীরগাছার নিখোঁজ এক কিশোরীকে উদ্ধারে ঢাকার সাভারে পুলিশের অভিযানের সময় সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম বকশীর মৃত্যু হয়। এ ঘটনায় পীরগাছা থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে তাদের রংপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন-পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ওসমান আলী, কনস্টেবল প্রশান্ত কুমার ও সুমী আক্তার। এদিকে ঘটনা তদন্তে ওইদিনই রংপুর ও ঢাকায় দুটি কমিটি গঠন করা হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, এ ঘটনায় ঢাকা ও রংপুরে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পীরগাছা থানাকে সহযোগিতা করতে উপপরিদর্শক (এসআই) আব্দুল হাইসহ দুই কনস্টেবল সেখানে গিয়েছিলেন। বিষয়টি তদন্তাধীন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-ইজিবাইক সংঘর্ষ ছেলেসহ দুজন নিহত আহত মা-বাবা

ছেলেসহ দুজন নিহত আহত মা-বাবা

প্রধানমন্ত্রীর সফরে উপকূলের স্বপ্নপূরণের প্রত্যাশা

প্রধানমন্ত্রীর সফরে উপকূলের স্বপ্নপূরণের প্রত্যাশা

দুর্ধর্ষ মান্নান বাহিনীর কাণ্ড মাদক পাচার দেখে ফেলায় হামলা, শিশু গুলিবিদ্ধ

মাদক পাচার দেখে ফেলায় হামলা, শিশু গুলিবিদ্ধ

পর্যটন সেমিনারে বক্তারা মহামায়া লেকে লাইভ ফিশ মিউজিয়াম সম্ভব

মহামায়া লেকে লাইভ ফিশ মিউজিয়াম সম্ভব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম