Logo
Logo
×

Advertisement

খবর

১৫শ টাকার লোভে লাশ হলেন তারা মিয়া

Advertisement

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চোরাকারবারিদের ফাঁদে পা দিয়ে লাশ হলেন তারা মিয়া। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে হত্যার ৩৬ ঘণ্টা পর তারার লাশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার বিকাল ৬টায় শরীফপুর ইউনিয়নের চাতলাপুর সীমান্তের মেইন পিলার ১৮৬৩-এর কাছে নিহতের বাবা আব্দুল মালেকের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, ৪৬ বিজিবি মুরইছড়া ক্যাম্প কমান্ডার সুবেদার কাজী নাসিম, কর্মধা ইউনিয়নের মেম্বার সিলভেস্টার পাঠাং এবং ভারতের পক্ষে উনকোটি জেলার ইরানী থানার সেকেন্ড অফিসার শ্রীকান্ত চক্রবর্তী, বিএসএফ প্রতিনিধি এসি রোহিত, মাগুরালি কোম্পানি কমান্ডার।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় চোরাকারবারিদের একটি দল যাওয়ার সময় বিএসএফের গুলিতে তারা নিহত হন বলে জানিয়েছে বিজিবি। তারা উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। তারার বড় ভাই রাজু জানান, আমার ভাই অভাবী ছিল না। চোরাকারবারিরা লোভ দেখিয়ে এবং জোর করে আমার ভাইকে নিয়ে যায়।

তিনি বলেন, রাত ২টার দিকে একজন আমাকে ফোন দিয়ে বলে, তারা মিয়াকে পাওয়া যাচ্ছে না। পরে জানতে পারি সে সীমান্তের দিকে গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম