Logo
Logo
×

Advertisement

খবর

কোম্পানীগঞ্জে তদন্তে গিয়ে হামলার শিকার

ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত, আটক ৭

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি ও হত্যার হুমকির লিখিত অভিযোগ আসে থানায়। এ অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এ সময় ওসি তদন্তসহ ৫ পুলিশ সদস্য আহত হন। মঙ্গলবার বেলা ৩টায় বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ ও ড্রাইভার ইছাক শেখ।

আর আটক ব্যক্তিরা হলেন বিবাদী ছেমনা খাতু, বিয়াধনি, মনোয়ারা, আয়েশা, অজি উল্লা, আবু সুফিয়ান ও বোবা জাবের।

পুলিশ জানায়, বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে ৭ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত ৯-১০ জনকে অভিযুক্ত করে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেন দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার। অভিযোগ খতিয়ে দেখতে ওসি (তদন্ত) পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় দুপক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলে ফেরার পথে বাদী নুরুল আবসার পুলিশকে ফোনে কল দিয়ে জানান, অভিযুক্তরা মাদ্রাসায় ঢুকে সিসিটিভি ভাঙচুর করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের কারণ জিজ্ঞেস করতেই পুলিশের ওপর লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা চালায় চাঁদাবাজির অভিযোগে অভিযুক্তরা।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, পুলিশ এসল্ট ঘটনার একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম