রাজশাহীতে মারধরে রিকশা চালকের মৃত্যু
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী মহানগরীতে মারধরে রিকশাচালক মো. পলাশের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে মহানগরীর মালোপাড়ায় এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে লাশ রাখা হয়েছে। পলাশের বাড়ি মহানগরীর রাজারহাতা এলাকায়। মহানগরীর বোয়ালিয়া মডেল থানার এসআই তৌহিদুল ইসলাম জানান, পলাশ অসুস্থ ছিলেন। রক্তচাপ মাপার জন্য রাতে তিনি মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান। সেখানে তার রিকশা রাখায় একটু যানজটের সৃষ্টি হয়। এ সময় পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাকে রিকশা সরাতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
