Logo
Logo
×

Advertisement

খবর

ডেথ সার্টিফিকেটের পর নড়ল হাত, ফের মৃত্যু হাসপাতালে

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরিদপুরের মধুখালীতে চারতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত ইলেকট্রিক মিস্ত্রি আদিব শেখকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করা হয়। স্বজনরা হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে অ্যম্বুলেন্সে বাড়ি ফেরার পথে তার হাত নড়ে ওঠে। পরে তাকে আবার ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। আদিব মধুখালী পৌরসভার শ্রীপুর এলাকার আনোয়ার শেখের ছেলে। পৌরসদরের সাবেক কাউন্সিলর কবির মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বিকালে মধুখালী বাজারের একটি চারতলা ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন আদিব। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়। মঙ্গলবার রাতেই আদিবকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। বুধবার চিকিৎসক তার স্বজনদের জানান, আদিব মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেট দিয়ে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করে। স্বজনরা অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে মধুখালী গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হন। ফেরার পথে অ্যাম্বুলেন্সে থাকা স্বজনরা লক্ষ্য করেন, আদিবের হাত নড়ছে। যদিও তখন তিনি অচেতন ছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত তাকে আবার ঢাকায় নিয়ে যান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজশাহী বক্ষব্যাধি হাসপাতাল বহুমুখী সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

বহুমুখী সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

আতঙ্কে স্থানীয় বাসিন্দারা নড়িয়ায় তীররক্ষা বাঁধের ৩০ মিটার পদ্মায় বিলীন

নড়িয়ায় তীররক্ষা বাঁধের ৩০ মিটার পদ্মায় বিলীন

মালয়েশিয়ায় পাচারের চেষ্টা সমুদ্র থেকে বোটসহ উদ্ধার ৭৬ জন, আটক ১১ দালাল

সমুদ্র থেকে বোটসহ উদ্ধার ৭৬ জন, আটক ১১ দালাল

চট্টগ্রামে হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম