Logo
Logo
×

Advertisement

খবর

তিন জেলায় আগুন-হামলা

বিএনপি কার্যালয় ও সাবেক আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ * সিলেটে পুড়ল ১১ কক্ষ টাঙ্গাইলে বাসে আগুনের চেষ্টা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বগুড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সিলেটের গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুনে পুড়েছে ১১টি কক্ষ। টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ডে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার রাত ও বুধবার এসব ঘটনা ঘটে। স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে মঙ্গলবার রাতে। নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় কার্যালয়ের সামনের ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই থেকে তিনজনকে আগুন দিতে দেখা যায়। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন।

গোলাপগঞ্জ (সিলেট) : উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের মাঝপাড়ায় বিএনপি নেতা দারা মিয়ার বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই বাড়ির ১১টি কক্ষের আসবাবপত্র, স্বর্ণালংকার, মোটরসাইকেল ও জরুরি কাগজপত্র পুড়ে যায়। বুধবার সংসদ-সদস্য এমরান আহমদ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা বাড়িটি পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা ও টিন দেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

পুঠিয়া (রাজশাহী) : সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের বাড়িতে মঙ্গলবার রাত ৩টার দিকে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তার স্ত্রী রুনা বেগমের দাবি, দুর্বৃত্তরা তাকে ও দুই সন্তানকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তার স্বামী বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

টাঙ্গাইল : নতুন বাসস্ট্যান্ডে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পার্কিংয়ে রাখা নিরালা সুপার পরিবহণের একটি বাসের চাকায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। অন্য বাসের সহকারী আগুন দেখতে পেয়ে তা নিভিয়ে ফেলেন। ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করেছে পুলিশ। বাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান ঘটনাটিকে নাশকতার চেষ্টা বলে দাবি করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তিন জেলায় আগুন-হামলা

তিন জেলায় আগুন-হামলা

সড়কে ঝরল ৯ প্রাণ বাইক আরোহীই ৫

সড়কে ঝরল ৯ প্রাণ বাইক আরোহীই ৫

সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি

সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি

ইউপি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম