Logo
Logo
×

Advertisement

খবর

চট্টগ্রামে মোবাইল নিয়ে বিরোধে যুবক খুন

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামে মোবাইলসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চান্দগাঁওয়ে এ ঘটনা ঘটে। সাকিব চান্দগাঁওয়ের মোহরা এলাকার মৌলানা ছৈয়দুল হক বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে। শুক্রবার চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে ঘাতকদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় সাকিব নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাকিবের সঙ্গে মোবাইলসংক্রান্ত বিষয়ে তার পূর্ব পরিচিত অপর একটি গ্রুপের মধ্যে বিরোধ ছিল। বৃহস্পতিবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাবিককে ছুরিকাঘাত করে অপর ব্যক্তি পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম