নোয়াখালীতে শিবিরকর্মীসহ গুলিবিদ্ধ ৩
Advertisement
নোয়াখালী (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটোরাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন-বারইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান, আলাউদ্দিন হাজি বাড়ির কফিল শিপনের ছেলে মো. নাদিম এবং মো. হোসেনের ছেলে মো. সাহের। বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, দুজনের শরীরে গুলি লেগেছে। তারা সামান্য আঘাত পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, বাংলাবাজার থেকে নাদিম, সাকিব ও সাহের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সিএনজিচালিত অটোরিকশায় থাকা মুখোশধারী কয়েকজন তাদের মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। নোয়াখালী জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
