Logo
Logo
×

Advertisement

খবর

তিতাসে উঠান বৈঠকে হামলা

সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৫

Advertisement

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিতাস উপজেলার ৬নং ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ সরকারের উঠান বৈঠকে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ৫ জনকে পিটিয়ে জখম করা হয়। ফরিদ ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। শুক্রবার বিকাল তিনটার দিকে পোড়াকান্দি গ্রামের মোল্লা বাড়ির আলম মোল্লার চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে।

তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদ জানান, ‘আসন্ন ইউপি নির্বাচনে আমি ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। সেই উপলক্ষ্যে আমার গ্রামের লোকজন নিয়ে উঠান বৈঠক ও দোয়া মাহফিলের আয়োজন করি। বৈঠক লোকজন আসতে শুরু করলে পূর্ব শত্রুতার জেরে বিল্লাল, আকাশ, নুর নবীসহ ১৫/২০ জন হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে, আমার বড় ভাই, আসলাম সরকার, রাশাদ সরকারসহ ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে জানতে বিল্লালের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘যেখানে মিটিং হচ্ছিল, এরই পাশে আলম মোল্লার চায়ের দোকানে ছেলেরা কেরাম বোর্ড খেলছিল। তখন ফরিদ গিয়ে তাদের খেলা বন্ধ করে দেন। এ নিয়ে মারামারি হয়েছে।’

আকাশ মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কক্সবাজার আছি। শুনেছি বাড়িতে মারামারি হয়েছে। এতে আমার বড় ভাই বিল্লালসহ ৩-৪ জন আহত হয়েছে।’ নুর নবীর ফোন নম্বর না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম