অভিযোগ স্বজনদের
মহালছড়িতে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা
Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম নরেন্দ্র কার্বারীপাড়া এলাকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে মহালছড়ি থানা পুলিশ। পরিবারের পক্ষ থেকে তাকে ধর্ষণের পর গলা চেপে হত্যার অভিযোগ করা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গৃহবধূর স্বামী ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ভিকটিমের ৮ বছরের মেয়ে জানায়, শুক্রবার রাতে সে নানির বাড়িতে ছিল। শনিবার সকালে নিজেদের বাড়িতে ফিরে মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। ভয় পেয়ে সে স্কুলে চলে যায়। পরে স্কুলে গিয়ে জানতে পারে, তার মা মারা গেছেন।
জানা যায়, কিছুদিন আগে স্থানীয় এক যুবকের ওই গৃহবধূর সম্পর্কের অভিযোগ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল।
বিষয়টির মীমাংসা করা হলেও তাদের মধ্যে আবার যোগাযোগ ছিল বলে দাবি করেন স্থানীয় এক মুরুব্বি। তিনি আরও বলেন, শনিবার সকালে লাশের পাশে একটি মুঠোফোন পড়ে থাকতে দেখা যায়। ওই যুবক ফোনটি নিয়ে যায়।
এদিকে নিহতের স্বজনদের দাবি, নিহত গৃহবধূর ঘরে প্রায় ৪ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা ছিল। মৃত্যুর পর এসব স্বর্ণ ও টাকা পাওয়া যাচ্ছে না।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, তদন্ত চলছে, এখনো মামলা হয়নি।
