Logo
Logo
×

Advertisement

খবর

বড়লেখায় অস্ত্রসহ গ্রেফতার

ভারতীয় নাগরিক ২ দিনের রিমান্ডে

Advertisement

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বড়লেখার কুমারশাইল সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্র, দুই রাউন্ড সিসা গুলি ও পাঁচশ পিস ইয়াবাসহ গ্রেফতার ভারতীয় নাগরিক বলাই নমসুত্রের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ কামরুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বলাই ভারতের আসামের করিমগঞ্জ জেলা সদরের গোবিন্দপুর গ্রামের জিতেন্দ্র নমসুত্রের ছেলে।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

২৭ আগস্ট রাতে বিজিবি লাতু ক্যাম্পের একটি বিশেষ টহলদল বড়লেখার কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে কয়েকজন চোরাকারবারি পালিয়ে গেলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাইকে আটক করে বিজিবি।

পরে তার কাছ থেকে একটি পিস্তল সদৃশ্য এয়ারগান, দুই রাউন্ড সিসা গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ আগস্ট বিজিবি লাতু ক্যাম্পের হাবিলদার মং থোয়াই চিং মারমা থানায় মামলা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম