Logo
Logo
×

Advertisement

খবর

আগৈলঝাড়া থানায় হামলা

উচ্চ আদালত থেকে যুগান্তর প্রতিনিধিসহ ২ সাংবাদিকের জামিন

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আসামির মৃত্যুর গুজবে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় করা মামলায় আসামি যুগান্তরের আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল ইসলামসহ দুই সাংবাদিককে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. সালিম ও বিচারপতি আসিফ হাসানের যৌথ বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে ওই দুই সাংবাদিককে বরিশাল জজ আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন উচ্চ আদালত।

যুগান্তর প্রতিনিধি সাইফুল বলেন, সম্প্রতি মাদকসহ ৪ জনকে আটক করে পুলিশ টাকার বিনিময়ে ৩ জনকে ছেড়ে দিয়ে ১ জনকে আদালতে সোপর্দ করে। এ সংবাদ যুগান্তরসহ ৪-৫টি দৈনিক পত্রিকায় ও নিউজ পোর্টালে প্রকাশিত হলে থানা পুলিশ আমার ওপর ক্ষিপ্ত হয়ে এক বিএনপি নেতাকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করায়। ষড়যন্ত্র করে হয়রানির উদ্দেশ্যে ওসি আমাকে ওই মামলায় আসামি করেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন যুগান্তর সাংবাদিক।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, তদন্ত শেষে এ মামলার এজাহারভুক্ত সব আসামি ও ভিডিও ফুটেজ দেখে আরও ১৭ জনকে শনাক্ত করে মোট ৬০ জনের বিরুদ্ধে ২৭ আগস্ট বরিশাল আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম