Logo
Logo
×

Advertisement

খবর

৪৫ কোটি টাকা বকেয়া

নরসিংদীতে তিন ফ্যাক্টরির গ্যাস লাইন বিচ্ছিন্ন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বকেয়া বিল প্রায় ৪৫ কোটি টাকা পরিশোধ না করায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ নরসিংদীর তিনটি ফ্যাক্টরির লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। ফ্যাক্টরি তিনটি হলো-দক্ষিণ করসেরদী-পাঁচদোনা এলাকার মমটেক্স এক্সপো ও হোম ফ্যাশন এবং শিলমান্দী এলাকার মমটেক্স লিমিটেড। মম গ্রুপের এই ফ্যাক্টরি তিনটি ৫ থেকে ৭ মাসের গ্যাস বিল পরিশোধ করেনি বলে জানা গেছে।এদিকে তিন ফ্যাক্টরির লাইন বিচ্ছিন্ন হওয়ার পর একটি পক্ষ গ্যাস লাইন পুনঃসংযোগ দিতে তিতাসের ওপর চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দুদিন ধরে নানা আলোচনা চলছে সংশ্লিষ্ট দপ্তরে। তিতাস ও পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, এলএনজি আমদানি ঠিক রাখতে তিতাসকে প্রতি মাসে তিন হাজার কোটি টাকা জোগান দিতে হয় সরকারকে। এখন বকেয়া বিল আদায় না করলে সেই টাকা সরবরাহ করা সম্ভব নয়। তিতাস সূত্রে জানা গেছে, মমটেক্স এক্সপোর কাছে ৫ মাসের ১৫ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৭৫৭ টাকা, হোম ফ্যাশনের কাছে ৭ মাসের ১২ কোটি ৮৪ লাখ ২৭ হাজার টাকা এবং মমটেক্স লিমিটেডের কাছে ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বিল বাকি। এ নিয়ে প্রতিষ্ঠান তিনটিকে বার বার চিঠি দেওয়া হলেও বিল পরিশোধ করেনি। তাই বৃহস্পতিবার প্রতিষ্ঠান তিনটির গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এরপর থেকে তিতাস কর্তৃপক্ষকে বিভিন্ন মহল থেকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বিষয়টি জ্বালানি মন্ত্রণালয়ের নীতি নির্ধারক এবং তিতাস বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিপুল বকেয়া বিল থাকায় গ্যাস বিপণন নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। এর বাইরে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আমার আর কিছু করার নেই।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ নিহত ৪

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ নিহত ৪

সিলেটে প্রধান বিচারপতি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না

৪৫ কোটি টাকা বকেয়া নরসিংদীতে তিন ফ্যাক্টরির গ্যাস লাইন বিচ্ছিন্ন

নরসিংদীতে তিন ফ্যাক্টরির গ্যাস লাইন বিচ্ছিন্ন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাজেকগামী গাড়িপ্রতি ভাড়া বাড়ল ৫০০ টাকা

সাজেকগামী গাড়িপ্রতি ভাড়া বাড়ল ৫০০ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম